দেয়াল বেয়ে ১০১ তলা ভবনের চূড়ায় তিনি

 

দেয়াল বেয়ে ১০১ তলা ভবনের চূড়ায় তিনি


কোনো কিছুর সাহায্য ছাড়া খালি হাতে তাইপের আকাশচুম্বী ভবনের দেয়াল বেয়ে উঠছেন অ্যালেক্স হনোল্ডছবি: রয়টার্স

পরিষ্কার আকাশ আর ঝকঝকে রোদের মধ্যে তাইওয়ানের রাজধানী তাইপেতে কয়েক হাজার মানুষ টান টান উত্তেজনা আর উদ্বেগ নিয়ে ওপরের দিকে তাকিয়ে আছেন। তাঁরা দেখছেন অ্যালেক্স হনোল্ডকে। হনোল্ড খালি হাতে একটু একটু করে আকাশচুম্বী এক ভবনের দেয়াল বেয়ে ওপরে উঠছেন।

গতকাল রোববার সকালে হনোল্ড যে ভবনের দেয়াল বেয়ে উঠছিলেন, সেটি তাইপে নগরের বিখ্যাত ‘তাইপে–১০১’। সুউচ্চ এই ভবন বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি। শেষ পর্যন্ত এই ভবনের চূড়ায় উঠতে সক্ষম হন তিনি।

হনোল্ড একজন পর্বতারোহী। তিনিই প্রথম ব্যক্তি, যিনি কোনো দড়ি, নিরাপত্তা জাল বা অন্য কোনো সরঞ্জাম ছাড়াই শুধু খালি হাতে তাইপে ১০১ ভবন বেয়ে উঠেছেন। হাত পিচ্ছিল হয়ে যাওয়া এড়াতে তাঁর সঙ্গে শুধু এক ব্যাগ চকের গুঁড়া ছিল।রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৪৩ মিনিটে তিনি ১ হাজার ৬৬৭ ফুট (৫০৮ মিটার) উঁচু ভবনের চূড়ায় পৌঁছান, নিচে তাঁর ভক্ত–দর্শকেরা করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। পুরো ভবন বেয়ে উঠতে তিনি ৯২ মিনিট সময় নেন।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই আরোহণের পর এক সংবাদ সম্মেলনে হনোল্ড বলেন, ‘এটা সত্যিই অসাধারণ। আমি নিশ্চিত, অনেক দিন ধরে এ আনন্দ আমার ভেতর জ্বলজ্বল করবে—এটা অবিশ্বাস্য


Post a Comment

Previous Post Next Post

Ad 1

Ad 2