প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল কবে, জানা গেল

 

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল কবে, জানা গেল


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে  বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র। আজ বৃহস্পতিবার সূত্রটি জানায়, ফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আগামী সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমফ্রেম এই মুহূর্তে জানাতে চাই না। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, অতি দ্রুতই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া লক্ষাধিক প্রার্থী ফলের অপেক্ষায় রয়েছেন। ফল প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলোকে গুজব হিসেবে উল্লেখ করে আসছে।এর আগে গত ৯ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’- এর লিখিত পরীক্ষা। প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখের বেশি প্রার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন।


news_google_icon_128

Post a Comment

Previous Post Next Post

Ad 1

Ad 2